শনিবার দুপুর সোয়া ১২টায় রাজবাড়ী সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন রাজবাড়ী সরকারি নার্সিং ইনস্টিটিউট, বেসরকারি আইডিয়াল নার্সিং কলেজ, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, মডেল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউট রাজবাড়ীর ইন্সট্রাক্টর ইনচার্জ আরতি রানী শীল, নার্সিং ইন্সট্রাক্টর সালমা পারভীন, ডালিয়া পারভিন, রাজবাড়ী সিভিল সার্জন অফিসের সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার, রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তা আখিতারা, নার্সিং সুপারভাইজার রহিমা ইয়াসমিনসহ আইডিয়াল নার্সিং কলেজ, মডেল নার্সিং কলেজ ও আব্দুল্লাহ নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ।
.png)
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদসহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার জন্য ১ দফা দাবি জানান।