শনিবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে টাঙ্গাইল সদর হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সুপ্রিম নার্সিং কলেজের শিক্ষার্থী আলহাজ্ব, মাদার তেরেসা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মহিদুল ইসলাম, ওয়াজেদ মিয়া, মনা ইসলাম মুনিয়া রহমান, কামরুন্নাহারসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
.png)
মানববন্ধনে উপস্থিত বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে নার্সিং ও মিডওয়াইফারি পেশা নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি ইন্সটিটিউটের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবি জানান। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি ইন্সটিটিউটের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স পদায়নের দাবি জানান।
উল্লেখ্য, শাখাধীন অন্যান্য স্থানেও একই দাবিতে কর্মসূচি পালিত হয়।