সরকারের পতনের পর থেকে বিভিন্ন বিভাগ ও দফতরের ৮৩ জন প্রশাসনিক দায়িত্বতরত শিক্ষক ও কর্মকর্তা পদত্যাগের কারণে অচল হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যাকাডেমিক কার্যক্রম। এই অচল অবস্থা কাটিয়ে দ্রুত ক্লাস, পরীক্ষায় ফেরার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করা হয়।
.png)
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্লাস পরীক্ষা চালু করা হোক। করোনা-১৯, ভিসি বিরোধী, শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম ও কোটা সংস্কার আন্দোলনের কারণে আমরা অ্যাকাডেমিক জীবনে অনেক পিছিয়ে গেছি। এখনো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস-পরীক্ষা চালু না করেন, তাহলে আমাদেরকে বড় সেজনজটের কবলে পড়তে হবে।
এ সময় বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলওয়ার হোসেন শিশির, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের কিরণ হাওলাদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাকিম বিল্লাহ এবং সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার ও রাজিয়া পারভীন পিংকি।