ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় দুইজনের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ১২ সেপ্টেম্বর ২০২৪
গাইবান্ধায় দুইজনের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নে আটকের পর দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ স্বজনসহ স্থানীয়রা। বৃহস্পতিবার নিহতদের পরিবারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতদের পরিবারের সদস্যরা বলেন, গত ১০ সেপ্টেম্বর সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে তারা অন্যায়ভাবে নির্দোষ ব্যক্তিদের ওপর নির্যাতন করা হয়, ফলে শফিকুল ইসলাম ও সোহরাব হোসেন আপেল নামে দুইজন মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

তারা আরো বলেন, অবিলম্বে এ ঘটনার বিচার না করা হলে পরবর্তীতে জেলাসহ বিভিন্ন জায়গায় কঠোর কর্মসূচি প্রদান করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!