সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার পুলিশ সুপার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।
.png)
ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকরা। সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।
হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন। মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। অপর তিন আসামি হলেন- সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এছাড়া মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।