ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সীমান্ত হত্যার প্রতিবাদে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২৪
সীমান্ত হত্যার প্রতিবাদে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কিশোরী স্বর্ণাদাস ও কিশোর জয়ন্ত কুমার সিংহর হত্যার প্রতিবাদে ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপুকে হত্যার চেষ্টা প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

মানববন্ধনে হিন্দু মহাজোটের নেতারা বলেন, ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশের মানুষ নির্যাতিত। কিছুদিন পরপরই ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনীর গুলিতে বাংলাদেশের মানুষ হত্যা হচ্ছে। এমন ঘটনা শুনলেই ফেলানীর কথা মনে পড়ে যায়। সীমান্তে আর কত বাংলাদেশিকে জীবন দিতে হবে।

Advertisement

বক্তারা বলেন, বিএসএফের গুলিতে ভারতের সীমান্তে এমন হত্যা মোটেও নতুন কিছু নয়। বাংলাদেশের সজিব কুণ্ডুকে হত্যা করেছে ভারতের বিএসএফরা। আজ এখানে সেই হত্যার বিচার চাইতে উপস্থিত হয়েছি। সীমান্তে এমন হত্যার বিচার পেতে কতদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশের মানুষের?

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। সংগঠনের কেন্দ্রীয় সাধারণত সম্পাদক অ্যাডভোকেট সুদীপ্ত, সংগঠনের সমন্বয়ক গৌতম সরকার অপু, সদস্য ইঞ্জিনিয়ার মিনাল কান্তি মধুসহ অন্যান্য নেতারা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!