ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪
নাটোরে নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের (ডিজিএনএম) মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করেন হাসপাতালের নার্স এবং নার্সিং শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে তারা তাদের কর্মস্থলে ফিরে যান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. রায়হান আলম, সুপারভাইজার আকলিমা খাতুন, নার্স কামরুন নাহার, তাসলিমা আক্তার প্রমুখ।

Advertisement

এ সময় তারা বলেন বলেন, মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পদমর্যাদা ও যোগ্যতা নিয়ে কটূক্তি করে নার্সিং পেশাকে চরমভাবে অপমান করেছেন। তিনি যদি নার্সদের যোগ্যতা সম্পর্কে জানতেন তাহলে এই প্রশ্ন তুলতেন না এবং অধিদফতর থেকে পালাতেন না।

পরে বক্তারা মাকসুরা নূরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগসহ অধিদফতর থেকে অপসারণের দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!