ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
নার্সদের নিয়ে কটূক্তি

যশোরে নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪
যশোরে নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
যশোরে নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন -ছবি: সংগৃহীত

যশোরে নার্সিং ইনস্টিটিউট এবং মিডওয়াইফারি মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের ১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর পৌনে ১২টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর নার্সিং ইনস্টিটিউট এবং মিডওয়াইফারি শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনএ’র যশোর জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তহমিনা, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর আর্জিনা খাতুন, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সট্রাক্টর জান্নাত আরা, জেনারেল হাসপাতারেলের সিনিয়র স্টাফ নার্স বাদল সরকার।

Advertisement

এছাড়াও বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষকসহ যশোর সদর হাসপাতালের নার্সগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!