শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করেন গাজীপুর সদরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স এবং নার্সিং শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রোজিনা খানম, সেবা তত্ত্বাবধায়ক শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সামসুন নাহার, অধ্যক্ষ শহিদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ, মনোয়ারা বেগম, অধ্যক্ষ গাজীপুর মডেল নার্সিং ইনস্টিটিউট প্রমুখ।
.png)
এ সময় তারা বলেন বলেন, মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পদমর্যাদা ও যোগ্যতা নিয়ে কটূক্তি করে নার্সিং পেশাকে চরমভাবে অপমান করেছেন। তিনি যদি নার্সদের যোগ্যতা সম্পর্কে জানতেন তাহলে এই প্রশ্ন তুলতেন না এবং অধিদফতর থেকে পালাতেন না।
পরে বক্তারা মাকসুরা নূরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগসহ অধিদফতর থেকে অপসারণের দাবি জানান।