ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নার্সিং ডিজির অপসারণের দাবিতে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪
নার্সিং ডিজির অপসারণের দাবিতে মাগুরায় মানববন্ধন
মাগুরায় ২৫০ শস্যা হাসপাতালে সামনে জেলা নার্সিং অফিসার ও নার্সিং শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মাকসুদা নূরসহ সব নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন  মাগুরার নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মাগুরায় ২৫০ শস্যা হাসপাতালে সামনে জেলা নার্সিং অফিসার ও নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে তারা নার্সিং পরিচালক মাকসুদা নূর নাসিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মিড ওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিড‌ওয়াইফারি কাউন্সিলের সব নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবি করেন। সেই সঙ্গে উচ্চশিক্ষিত দক্ষ নার্সদের পদায়ন নিশ্চিত করার দাবিও তোলা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!