ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালে ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ১০ আগস্ট ২০২৪
খালে ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ 
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় খাল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের কাউতলী কুরুলিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন জানান, সন্ধ্যায় শহরের কাউতলি এলাকার কুরুলিয়া খালের ব্রিজের নিচে মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেনা সদস্যদের জানালে জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি অর্ধগলিত ছিল। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!