ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট যমুনায় ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ৯ জুলাই ২০২৩
ছোট যমুনায় ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ 
ফাইল ফটো

নওগাঁর ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শহরের বাইপাস এলাকায় ছোট যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ওসি জানান, সকালে ছোট যমুনা নদীর বাইপাস এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরনে একটি কালো প্যান্ট ছিল। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত হয়নি। তবে অজ্ঞাত যুবকের শরীরের বেশিরভাগ অংশে পচন ধরেছে।

তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে মরদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। ৭২ ঘণ্টা অপেক্ষার পর যদি পরিচয় শনাক্ত না হয়, সেক্ষেত্রে সরকারি কবরস্থানে দাফন করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!