রোববার সকালে উপজেলার টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাকিব হাসান একই উপজেলার নাফানগর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে লাইসুর রহমানের বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ এসে বাড়ির শয়নকক্ষ থেকে শাকিবের মরদেহ উদ্ধার করে। মরদেহটির হাত-পা লোহার তার দিয়ে বাঁধা এবং গলায় পেঁচানো ছিল রক্তাক্ত শার্ট। সকালে মরদেহটি উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
.png)
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাবার সঙ্গে ভুট্টাক্ষেতে কাজ করছিলেন শাকিব। এ সময় ক্রিকেট খেলার কথা বলে বাড়িতে যান শাকিব। বাড়ি থেকে ক্রিকেট খেলার বল নিয়ে আর ফিরেননি তিনি।
বোচাগঞ্জ থানার ওসি রাসেল ইসলাম বলেন, শাকিব হাসান ও মিরাজ দুজনই বন্ধু। ঘটনার পর থেকেই মিরাজ ও তার বাবা লাইসুর রহমান পলাতক রয়েছেন। সকালে মরদেহটি উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।