ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ কোম্পানির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ৮ আগস্ট ২০২৪
নিজ কোম্পানির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের
ফাইল ফটো

চট্টগ্রামের কর্ণফুলীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় একই প্রতিষ্ঠানের দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক। 

বুধবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ডায়মন্ড রোড সেনানিবাস এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নওগাঁ জেলার নন্দনালী এলাকার কামাল মণ্ডলের ছেলে চঞ্চল মণ্ডল (১৯) ও রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকার আবদুল জলিলের ছেলে জাহেদুল ইসলাম (১৮)। এ ঘটনায় আহত অপর শ্রমিক মো. মোরশেদুল আলম বাঁশখালী উপজেলার কামরুল ইসলামের ছেলে।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবু তাহের বলেন, বুধবার দুপুরে সাইকেল চালিয়ে কর্মস্থল যাওয়ার পথে কারখানার গেটে তাদেরই কোম্পানির একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুজন নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!