ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পণ্যবাহী ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ১ আগস্ট ২০২৪
পণ্যবাহী ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় মো. সোহাগ নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) রাতে বীরগঞ্জ পৌরশহরের তানজিমুল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সোহাগ ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা।

বীরগঞ্জ থানার এসআই মো. রাজেকুল ইসলাম জানান, বুধবার রাতে বীরগঞ্জ পৌর শহরের তানজিমুল টাওয়ারের সামনে পণ্যবাহী ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় অপর একটি ট্রাক দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকে থাকা হেলপার মো. সোহাগ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মো. তরিকুল ইসলাম জানান, চালকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!