ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজিবাইকে ট্রাকের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ৯ জুলাই ২০২৪
ইজিবাইকে ট্রাকের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী ইজিবাইকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারের কাছে শর্শী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইজিবাইকের চালক ঈশ্বরগঞ্জের চরশিহারি গ্রামের আবদুল কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম মিয়া (২৮) ও জাটিয়া ইউপির চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আরিফুজ্জামান (২০) ঘটনাস্থলেই মারা যান। আহত নশুতি গ্রামের আবদুল খালেকের স্ত্রী জাহানারা বেগমকে ময়মনসিংহ মেডিকেলে নেয়া পথে মারা যান।

Advertisement

ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজার থেকে যাত্রীবোঝাই একটি ইজিবাইক ঈশ্বরগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। একই সড়ক দিয়ে কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে মারা যান আরেকজন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাকচালকের সহকারীকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!