ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে গিয়ে স্বামী-স্ত্রীকে মারধর, ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ১ আগস্ট ২০২৪
বাড়িতে গিয়ে স্বামী-স্ত্রীকে মারধর, ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
ফাইল ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. শাহবুদ্দিন মোল্যা ও তার স্ত্রীকে মারধরের অভিযোগে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মো. আকবর হোসেনর ছেলে মো. শাহবুদ্দিন মোল্যার সঙ্গে প্রতিবেশী আশ মুন্সী ওরফে বিবার মুন্সীর ছেলে মো. জাহিদ মুন্সীর দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে তিনি ওই গ্রামের ইউপি সদস্য তার ভাই মো. আজিজুর রহমার আজু ও তার দলের লোজজন দেশীয় অস্ত্র নিয়ে শাহবুদ্দিন মোল্যার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালি দিতে থাকেন। একপর্যায়ে শাহবুদ্দিন মোল্যা ও তার স্ত্রী নূরের নাহার বেগমকে (৪৮) মারধর শুরু করেন।

স্থানীয়রা স্বামী ও স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজিজুর রহমান আজু (৩৮), মো. জাহিদ (৩৫), মো. হাবিবুর রহমানকে (৩৫) গ্রেফতার করে গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। 

Advertisement

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধের সঙ্গে যেই জড়িত থাকবে তাকে আইনের আওতায় আসতে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!