ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মারধরে আহত র‍্যাব সদস্যের অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ১৮ জুলাই ২০২৪
মারধরে আহত র‍্যাব সদস্যের অবস্থা সংকটাপন্ন
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের মারধরের ঘটনায় একজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। তার নাম উত্তম। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য জানান।

Advertisement

তিনি জানান, উত্তরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছিল। এমন সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা গাড়িতে থাকা র‍্যাবের একজন গাড়িচালক কনস্টেবল উত্তমকে একা পেয়ে বেধড়ক মারপিট করে।

লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস বলেন, মারাত্মক আহত র‌্যাব সদস্য উত্তমকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতাল নেয়া হয়। পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!