অভিযুক্তরা হলেন, জরিনা বেগম (৩৩) ও জাবেদা বেওয়া (৫২)। তারা দুইজনই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর মণ্ডল এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার দুই নারী কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রানু খাতুন নামে এক নারীর গলা থেকে সোনার চেইন চুরি করে নেয়ার চেষ্টা করেন। আশপাশের লোকজনের সহযোগিতায় রানু খাতুন তাদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির বিষয়টি স্বীকার করে চেইন ফেরত দেন।
.png)
এ বিষয়ে কামারখন্দ থানার এসআই সুজন চন্দ্র সাহা বলেন, চুরির দায়ে আটককৃত দুই নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এক নারীর কাছ থেকে চুরি করা চেইনটি উদ্ধার করা হয়েছে।