ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা ভুলে ঢাকা থেকে সিরাজগঞ্জ গেল ৩ জন, অতঃপর...

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৬, ১৩ জুলাই ২০২৪
রাস্তা ভুলে ঢাকা থেকে সিরাজগঞ্জ গেল ৩ জন, অতঃপর...
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় মধ্যরাতে ঘোরাঘুরি করার সময় কিশোরসহ ৩ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে ওই ৩ শিশু সদর থানা হেফাজতে আছে। ধারণা করা হচ্ছে, তিন শিশু ভুল করে কমলাপুর এবং টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এসে নামে।

শুক্রবার ও শনিবার দিবাগত রাত ১টা ৩০ মি‌নি‌টে  শহরের বাজার স্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত শিশুরা হলো, ঢাকার হাতিরঝিল থানার নয়াটোলা চেয়ারম্যান গলির শিশুপার্ক সংলগ্ন রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১২), সবুজবাগ থানার দক্ষিণগাঁও ২ নম্বর গলি এলাকার মমতাজ হোসেনের ছেলে মোহাম্মদ আসিফ (১৩) এবং টাঙ্গাইল সদরের কাশিপুর গ্রামের সবুজ আলীর ছেলে মো. জিসান (১০)।

Advertisement

উদ্ধার হওয়া শিশুদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে ওসি সিরাজুল ইসলাম ব‌লেন, ঢাকার কমলাপুর থেকে দুই শিশু এবং টাঙ্গাইল থেকে এক শিশু ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে উঠে শুক্রবার ও শ‌নিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে এসে নামে। পরে তাদের স্টেশন এলাকায় ঘোরাফেরা নজরে আসলে শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে কমলাপুর ও টাঙ্গাইল থানায় তথ্য পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!