ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে স্কুল ছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৯, ৩০ জুন ২০২৪
সিরাজগঞ্জে স্কুল ছাত্র নিখোঁজ
নিখোঁজ ফাহিম শাহরিয়ার সাদিক

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফাহিম শাহরিয়ার সাদিক নিখোঁজ হয়েছেন। কিন্তু নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ জুন) দুপুরে জুম্মার নামাজের উদ্দেশ্য শহরের নতুন ভাঙ্গাবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে বের হন ফাহিম শাহরিয়ার সাদিক। নামাজ শেষে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। আত্মীয় স্বজন, বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান না পেয়ে আজ শনিবার (২৯ জুন) তার বাবা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
 
সিরাজগঞ্জ সদর থানার এসআই ‌মো. আব্দুর রাজ্জাক ডেইলি বাংলাদেশকে বলেন, পৌর শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার ফাহিম শাহরিয়ার সাদিক নামে এক স্কুল ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সংক্রান্ত সদর থানায় এক‌টি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছি এবং বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছি।

এদিকে সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে ফাহিম শাহরিয়ার সাদিক এর মা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!