রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ সালাউদ্দিনের আদালত এ রিমান্ড দেন। বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উত্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা।
তিনি বলেন, কোকেন উদ্ধারের মামলায় বাহামার নাগরিক স্টাসিয়া শান্তে রোলির পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
.png)
গত ১২ জুলাই ব্রাজিলের সাও পাওলো শহর থেকে দুবাই হয়ে ১৩ জুলাই চট্টগ্রামে পোঁছান রোলি। ব্যাগেজ না নিয়ে ঐদিন চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করেন তিনি। পরে ১৫ জুলাই ব্যাগেজ নিতে বিমানবন্দরে গেলে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা, এপিবিএন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করেন।
এরপর তার ব্যাগেজ তল্লাশি করে তিন কেজি ৯০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানায় মামলা করেন।