ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ২৬ জুলাই ২০২৪
চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নিহত মাহবুবুল আলম চৌধুরী  

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আত্মীয়ের আকদে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মাহবুবুল আলম চৌধুরী  নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের সোনাইকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুল আলম চৌধুরী ওই এলাকার আশরাফ আলী চৌধুরী বাড়ির মুন্সি মিয়া চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাছির উদ্দীন। 

Advertisement

তিনি জানান, ধলই ইউনিয়নের কাটিহাট বাজারে একটি মসজিদে তার এক আত্মীয়ের আকদে যাওয়ার সময় তিনি দুর্ঘটনায় পতিত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!