ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অটোরিকশার ধাক্কায় ছিটকে গেলেন বাইকচালক, চাপা দিলো বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬, ১১ জুলাই ২০২৪
অটোরিকশার ধাক্কায় ছিটকে গেলেন বাইকচালক, চাপা দিলো বাস
ফাইল ফটো

রাজধানীর আগারগাঁওয়ে বাসচাপায় মো. মোরসালিন আলী মীর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. ইমন মিয়া জানান, ঐ যুবক মোটরসাইকেলে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে শ্যামলীর দিকে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে থাক্কা লেগে ছিটকে পড়ে। পরে আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!