ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশার ধাক্কায় নিথর শিক্ষার্থী

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০০, ১৮ জুন ২০২৪
অটোরিকশার ধাক্কায় নিথর শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় হাসান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কালাকুমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে ও নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার কালাকুমা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী হাসান ছিটকে পাশের একটি ধানি জমিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!