ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা নিয়ে দুই বংশের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ২৫ জুলাই ২০২৪
রাস্তা নিয়ে দুই বংশের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধ
সিরাজদিখান থানা। ফাইল ফটো

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তা নিয়ে দুই বংশের মধ্যে সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ৭ জন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লতব্দী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাষানচর এলাকায় মানুষের চলাচলের একটি রাস্তা নিয়ে মীর বংশের রুকুল মীর ও বেপারী বংশের আনিছ বেপারী সমর্থকদের  মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষ হয়। এ সময় তিনজন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ৭ জন। টেঁটাবিদ্ধসহ আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনকে আটক করেছে।

Advertisement

লতব্দীর ইউপি চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক জানান, অনেক বছর আগ থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে মীর আর বেপারী বংশের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও দুই বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চলাচলের রাস্তা নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন টেঁটাবিদ্ধও হয়েছেন। বিষয়টি সবাইকে নিয়ে সমাধানের চেষ্টা করা হবে। 

সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তিনজন টেঁটাবিদ্ধের খবর শুনেছি। এখনো  মামলা কিংবা কোনো অভিযোগ হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!