ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে চিকিৎসা নিয়ে ফেরার পথে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৬, ৭ জুলাই ২০২৪
মুন্সীগঞ্জে চিকিৎসা নিয়ে ফেরার পথে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। শনিবার বিকালে সিপাহিপাড়া-মুক্তারপুর সড়কে উপজেলার শান্তিনগরে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকের চালক তুহিন মল্লিককে (২৮) আটক করে।

নিহতরা হলেন- উপজেলার মোল্লাকান্দির আনন্দপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী লিপি আক্তার (৩৫) এবং তার সাত মাসের মেয়ে আনিছা আক্তার।

Advertisement

স্বজনদের বরাতে পুলিশ জানায়, লিপি আক্তার তার দুই মেয়েকে নিয়ে সদর হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। চিকিৎসা নিয়ে তারা ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে লিপি ও তার কোলে থাকা আনিছা ছিটকে ট্রাকের নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহত হন ইজিবাইকের চালক শাওন (৩৫) এবং লিপি আক্তারের বড় মেয়ে মারিয়া আক্তার (১২)।

ট্রাক এবং অটোরিকশা থানা হেফাজতে রয়েছে বলে জানায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!