বুধবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ৯ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। বর্তমানে ঘটনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু ও একই এলাকার কালাইচান মাদব্বর সর্মথকদের মধ্যে ফসলি জমির মাটি কাটার টাকার ভাগবাটোয়ারা ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকাল থেকে সংঘর্ষের জড়ায় দুই গ্রুপ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, গেল ২১ জুন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে চারজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছিল।
সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম জানান, ফসলি জমির মাটি কাটার টাকা ভাগবাটোয়ারা আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।
.png)