সোমবার (১৫ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ডিএল রাকিব উপজেলার দশচিড়া গ্রামের লাবলু মোল্লার ছেলে ও উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই পক্ষের চরম দ্বন্দ্ব চলছিল। তার জের ধরে গত ৭ জুলাই সন্ধ্যায় দশচিড়া খেলার মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। ঘটনার আটদিন পর সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
শিবালয় থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, গত এপ্রিল মাসে স্থানীয় আলমগীর হোসেন ও রাকিবের সঙ্গে দ্বন্দ্বের জেরে থানায় পাল্টাপাল্টি মামলা হয়। মাসখানেক আগে রাকিব আলমগীর পক্ষের লোকজনকে মারধর করে। এর জের ধরেই রাকিবের ওপর হামলা হয়।