ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ১৫ জুলাই ২০২৪
ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অহেদ আলী (২৬) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অহেদ আলী জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুর মদ্দানা গ্রামের ফজলুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অহেদ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। ট্রাক ও মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে আছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!