ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ১ 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ১৫ জুলাই ২০২৪
টাঙ্গাইলে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ১ 
টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষে একজন নিহত। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে বাস ও সিএনজি সংঘর্ষে আনোয়ার হোসেন নামে একজন নিহত হয়েছেন। 

সোমবার দুপুরের দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহত আনোয়ার মির্জাপুরের শুকুর আলীর ছেলে।

আহতরা হলেন নিহতের স্ত্রী শাহনাজ বেগম, নিহত আনোয়ারের ভাইয়ের স্ত্রী সেলিনা, ভাইয়ের ছেলে সিফাত, জামুরিয়া গ্রামের আজগরের ছেলে আবুল কালাম। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, শেরপুর থেকে মধুপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি সিএনজি। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহাখালী ট্রাভেলসের একটি বাস ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাবাড়ি এলাকায় পৌঁছালে বাস ও সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনায় টাঙ্গাইল ও ধনবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!