ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়লার ভাগাড়ে মানবভ্রূণ ফেলে গেল কে?

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ১০ জুলাই ২০২৪
ময়লার ভাগাড়ে মানবভ্রূণ ফেলে গেল কে?
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার তুলাতলি এলাকায় ময়লার ভাগাড় থেকে একটি মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ভ্রূণটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সেটি কবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে কে বা কারা ভ্রূণটি ফেলে গেছে তা জানা যায়নি।

ঘটনাস্থলে যাওয়া বায়েজিদ বোস্তামী থানার এসআই আবুল হোসেন বলেন, খবর পেয়ে একটি মানবভ্রূণ উদ্ধার করা হয়। ভ্রূণটির সুরতহাল করার মতো অবস্থা ছিল না। ওজন প্রায় এক কেজির মত। অবৈধ গর্ভপাতের পর সেটি ভাগাড়ে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!