বৃহস্পতিবার বিকেলে উপজেলার বায়রা ইউনিয়নের খোলাপাড়ার হাসাননগর গ্রামের সেতুর নিচ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘুড়ি উড়াতে গিয়ে স্থানীয় কয়েকজন শিশু প্যাকেট করা একটি কার্টন দেখতে পায়। সেই কার্টন খুলতেই সাদা একটি পাতলা কাপড়ে মোড়ানো মৃত নবজাতক দেখতে পেয়ে আশপাশের মানুষকে খবর দেয় তারা। পরে পুলিশ ও ইউপি সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই নবজাতক কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
.png)
সিংগাইর থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের কারণে নবজাতককে সেতুর ওপর থেকে ফেলে মেরে ফেলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।