ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ব্যাগ নিয়ে কুকুরের টানাহেঁচড়া, বেরিয়ে এলো নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৭, ১৪ জুন ২০২৪
ব্যাগ নিয়ে কুকুরের টানাহেঁচড়া, বেরিয়ে এলো নবজাতকের মরদেহ
ছবি প্রতীকী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ময়লা-আবর্জনার উপর পড়ে থাকা ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে গেটের বিপরীত পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার এসআই মোহাম্মদ সেলিম বলেন, আজ জাতীয় হেল্পলাইন নম্বর ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেইটের বিপরীত পাশে ফুটপাতে ময়লা-আবর্জনার উপর থেকে একটি ব্যাগের ভেতর থেকে নবজাতক (কন্যা) মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

তিনি জানান, কুকুর নবজাতকের ব্যাগটি নিয়ে টানাটানি করছিল। তা দেখে এক ব্যক্তি ‘ট্রিপল নাইনে’ ফোন করে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে মরদেহকে উদ্ধার করে।

মরদেহটি জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। তবে কে বা কারা ওই স্থানে ফেলে গেছে, তা জানা যায়নি বলেও জানান এসআই।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!