ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে বাড়ির পাশে নবজাতকের কান্না, মেলেনি পরিচয়

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ৩ জুলাই ২০২৪
গভীর রাতে বাড়ির পাশে নবজাতকের কান্না, মেলেনি পরিচয়
নবজাতক শিশুকে দেখতে ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল মধ্যপাড়া গ্রামের প্রবাসী সাত্তার মিয়ার বাড়ির বাথরুমের পাশ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে শিশুটিকে কে বা কারা  ফেলে রেখে যায়।

জানা যায়, কাশিল গ্রামের সৌদি প্রবাসী সাত্তার মিয়ার বাড়ির পাশে রাত ৩টার দিকে নবজাতক শিশুটি কান্না করছিল। পরে সাত্তার মিয়ার স্ত্রী নিলুফা বেগম কান্নার শব্দ পেয়ে শিশুটিকে উদ্ধার করেন।

নিলুফা বেগম বলেন, রাতে প্রাকৃতির ডাকে সাড়ে দিয়ে যখন টিউবওয়েলের কাছে যাই তখন শিশুর কান্নার শব্দ পাই। এরপর ভয় পেয়ে ঘরের ভেতর ঢুকে পরিবারের সবাইকে জানাই। এরপর তাদেরকে নিয়ে লাঠি ও লাইট নিয়ে সামনে গিয়ে দেখি নবজাতকের শরীরে পিঁপড়াসহ পোকা মাকড়ে জড়িয়ে রয়েছে। পরে আমার ওড়না ছিড়ে নিয়ে শিশুটিকে নিয়ে আসি। এরপর শরীরের পোকা মাকড় ছাড়িয়ে গোসল করাই। সরকারের কাছে দাবি, আমাকে যেন শিশুটিকে লালন পালন করার দায়িত্ব দেওয়া হয়।

Advertisement

নিলুফা বেগমের ছেলে আকাশ মিয়া বলেন, বের হয়ে দেখি সবাই ভয়ে কাঁপছে। পরে লাঠি হাতে নিয়ে সামনে লাইট ধরে দেখি একটি শিশুর বাচ্চা। পরে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। 

লিমা আক্তার নামে একজন বলেন, এরকম কাজ আমার জীবনে কখনো দেখিনি যে নিজের সন্তানকে এরকম বাজে একটা জায়গায় রেখে চলে যায়। ঐ নারী মা নামে অভিশাপ। 

স্থানীয় সোনিয়া বেগম নামে একজন বলেন, অনেক দূর থেকে এসেছি ঐ শিশুর কথা শুনে। একজন মা কোনো দিন নিজের সন্তানকে ফেলে রেখে যেতে পারে না। আমরা জানতে চাই কে এরকম জঘন্য কাজ করছে।

কাশিল ইউপি চেয়ারম্যান রমজান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় ফোন দিয়েছি। তারা এসেছেন। এখন সমাজসেবা অফিসারের সঙ্গে কথা বলে বাকীটা করা হবে। 

বাসাইল থানার ওসি (তদন্ত) আবু হানিফ বলেন, বাচ্চাটিকে এখন আমরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!