ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনের ছাদে ভয়ংকর সাপ, এরপর যা ঘটলো

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ২৭ জুন ২০২৪
চলন্ত ট্রেনের ছাদে ভয়ংকর সাপ, এরপর যা ঘটলো
ট্রেনের পাশে সাপ খুঁজছেন কয়েকজন ব্যক্তি। ছবি: ডেইলি বাংলাদেশ

সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগির ছাদে উঠে পড়ে একটি সাপ। আর তা দেখে আতঙ্ক হয়ে পড়েন যাত্রীরা। তাৎক্ষণিক সেই দৃশ্য মোবাইলে ধারণসহ ট্রেনের স্টাফকে অবগত করেন তারা।

বুধবার (২৬ জুন) রাতে ট্রেনের ছাদে সাপ উঠে পড়ার একটি ভিডিও প্রতিবেদকের হাতে পৌঁছালে বিষয়টি নিশ্চিত করে স্টেশন কর্তৃপক্ষ। তবে ট্রেনের ছাদে সাপ আসার খবরটি ছড়িয়ে পড়লে তা দেখতে মুহূর্তে স্টেশন প্লাটফর্মে মানুষের উপস্থিতি বারতে থাকে।

জানা গেছে, বুধবার বেলা ১১টায় সান্তাহার রেলস্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসে আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এ সময় কিসমত স্টেশন পার হলে ট্রেনের একটি বগির ছাদে সাপটির উপস্থিতি দেখতে পান যাত্রীরা। এরপর ট্রেনে দায়িত্বরতদের অবগত করে। ট্রেনটি রাত ১১টার সময় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে রাতেই ট্রেনের স্টাফসহ স্টেশন সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি করলে সাপটির আর উপস্থিতি পাননি।

Advertisement

ঠিক কোথা থেকে ট্রেনের ছাদে সাপটি উঠে পড়ে তা স্পষ্ট নয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে- যাত্রাপথে কোনোভাবে ছাদে উঠে পড়লেও আবারো নেমে পড়েছে সাপটি।

খবর পেয়ে স্টেশন গেলে কথা হয় আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, আমরা সাপের কথা শুনে ছুটে আসি। কিন্তু এখন পর্যন্ত দেখকে পাইনি। অনেকেই আবার বলছে, তারা মোবাইলে সাপটির ভিডিও দেখেছে। সাপটি রাসেল ভাইপার হতে পারে।

হামিদার রহমান ও আনোয়ারুল নামে দুইজন বলেন, আমরা মোবাইলে সাপটির আসার ভিডিও দেখেছি। তা দেখে কখনো মনে হচ্ছে রাসেল ভাইপার আবার গোখরা সাপও মনে হচ্ছে। তবে সরাসরি না দেখা পর্যন্ত কি সাপ তার ঠিকভাবে বলা যাচ্ছে না।

এদিকে, স্টেশনের গ্রেড ফোর স্টেশন মাস্টার নিরঞ্জন রায় ট্রেনে সাপের উঠে পড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, চলন্ত ট্রেনের ছাদে সাপটিকে দেখেতে পেয়ে ভিডিও করে আমাদের পাঠিয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি গোখরা সাপ। এর মাঝে ট্রেনটি স্টেশনে পৌঁছালে আমরা তল্লাশি চালাই। তবে সাপটিকে আর পাওয়া যায়নি।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!