দ্বিতীয় পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। ফলে তাকে চাকরি হারাতে হচ্ছে। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসর দিতে পিএসসির কাছে আবদেন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশজুড়ে যখন এই খবরে তোলাপাড়। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির পোস্ট নিয়েও শোরগোল। কমেন্ট বক্স বন্ধ করে আজ ২৫ জুন দুপুরে ফেসবুক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লেখেন, ‘বাই বাই রাসেলস ভাইপার।’ এই পোস্টে নিজেকে নিজেই অভিনন্দন জানিয়েছেন পরীমনি!
.png)
তবে কাকে ‘রাসেলস ভাইপার’ বলে বিদায় জানালেন নায়িকা, তা অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেননি। কিন্তু তবুও নেটিজেনদের অনেকে সাকলায়েন-কাণ্ডকেই ধরে নিচ্ছেন। পোস্টটি মুহূর্তেই শেয়ার হয়েছে ৯০টি!