ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাসেল ভাইপারকে লাথি মারতে গিয়ে ছোবল খেল যুবক

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২৫ জুন ২০২৪
রাসেল ভাইপারকে লাথি মারতে গিয়ে ছোবল খেল যুবক
ইব্রাহিম নামে এক মাহিন্দ্র চালক সাপের ছোবল খেয়ে হাসপাতালে ভর্তি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাসেল ভাইপারকে লাথি মারতে গিয়ে ইব্রাহিম নামে এক মাহিন্দ্র চালক সাপের ছোবল খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে শরীয়তপুরের নড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।

ইব্রাহিম চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার মোহাম্মদ মোকলেছের ছেলে। 

সাপের ছোবল খাওয়া ইব্রাহিম ও স্থানীয় সূত্র জানায়, ইব্রাহিম নামের ওই যুবক চাপাইনবাবগঞ্জ জেলা থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কাজের উদ্দেশ্যে এসেছিলেন। সোমবার রাতে মালিকের বাসায় খাবার খেয়ে নড়িয়া ব্রিজ এলাকার নদীর পাড়ে হাঁটছিলেন। এ সময় তিনি একটি রাসেল ভাইপার সাপ দেখলে চিৎকার করে লোকজন জড়ো করেন। লোকজন জড়ো হলে সাপটিকে লাথি দিয়ে মারতে গেলে তার পায়ে কামড় বসিয়ে দেয় সাপটি। পরে তিনি ইট দিয়ে সাপটিকে মেরে ফেলেন এবং দ্রুত মোটরসাইকেলে করে জেলা সদর হাসপাতালে চলে আসেন। হাসপাতালের চিকিৎসকরা রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে বিষ প্রবেশ করেনি বলে জানায়। তবুও তাকে হাসপাতালে ভর্তি নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement

সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) কনক জ্যাতি মন্ডল বলেন, সোমবার রাত ১১টার দিকে ইব্রাহিম হাসপাতালে আসেন। তাকে যে সাপটি ছোবল দিয়েছে, মোবাইলে সেই সাপটির ছবি দেখান তিনি। আসলে সাপটির নাম রাসেল ভাইপার। আমরা রোগীর রক্ত পরীক্ষা করেছি। পরীক্ষায় দেখা গেছে রাসেল ভাইপার সাপটি তাকে ছোবল দিয়ে শরীরে বিষ প্রয়োগ করতে পারেনি। তাই আমরা রোগীকে পর্যবেক্ষণে রেখেছি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!