নিহত রাসেল বেপারী ঐ এলাকার রশিদ বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে রশিদ বেপারীর স্ত্রী তাদের গৃহপালিত ছাগল ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে আসেন। দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে সেই ছাগলটি আনতে যায় তাদের ছেলে রাসেল। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, বজ্রপাতে রাসেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।