ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সঙ্গে ধান কাটা দেখতে গিয়ে বজ্রপাতে নিথর রিফাত

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২২ মে ২০২৪
মায়ের সঙ্গে ধান কাটা দেখতে গিয়ে বজ্রপাতে নিথর রিফাত
ফাইল ফটো

বরগুনায় মায়ের সঙ্গে ধান কাটা দেখতে গিয়ে বজ্রপাতে রিফাত (১২) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে। বুধবার (২২ মে) বিকেলে পৌরশহরের সোনাখালী শীপেরখাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রিফাত তার মা সীমা বেগমের সঙ্গে বাড়ির পাশে নিজেদের জমিতে ধান কাটা দেখতে যায়। তখন আকাশে হালকা মেঘের সঙ্গে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ করে মা সীমা বেগমের সামনেই বজ্রপাত রিফাতের শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই ছেলে রিফাত ও মা সীমা বেগম দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় আশেপাশে থাকা লোকজন ছুটে এসে রিফাত ও মাকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত্যু ঘোষণা করেন। সীমা বেগম চিকিৎসাধীন।

Advertisement

বরগুনা থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, পৌরসভার সোনাখালী শীপেরখাল এলাকায় রিফাত নামের এক শিশুর বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!