ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালু তোলার সময় বজ্রপাত, ২ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ২০ মে ২০২৪
বালু তোলার সময় বজ্রপাত, ২ শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বালু তোলার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। 

সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল কুদ্দুস  ও দুলন মিয়া। তাদের বাড়ি ছাতক উপজেলায়।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার নংরসিংহপুর এলাকার চেলা নদীতে বালু তুলছিলেন ছিলেন শ্রমিকরা। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরো তিনজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Advertisement

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, সকালে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!