ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে বজ্রপাতে দর্জি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৯, ২০ মে ২০২৪
কুড়িগ্রামে বজ্রপাতে দর্জি নিহত
ফাইল ফটো

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে মেহের জামাল (৫০) নামের এক দর্জি নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) রাত ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহত জামাল কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়ের নয়ার হাট এলাকার বাসিন্দা।

Advertisement

স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পর মেহের জামাল দর্জি বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে কাজ শেষে বাড়ি যাচ্ছিলেন। পথে ওয়াপদা সড়কে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!