রোববার (২৩ জুন) দুপুরে দুর্গাপুর পৌরশহরের তেরী বাজার এলাকার সোমেশ্বরী নদীতে গোসল নেমে পানিতে ডুবে জাহাঙ্গীর (৫) নামের এক শিশু এবং কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় আফিয়া নামে দুই বছরের আরেক শিশু।
মৃত শিশু জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে। আর নিহত আফিয়া কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় গ্রামের ইমরান মিয়ার মেয়ে।
.png)
অপরদিকে, সকালে পূর্বধলায় বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে সালমা আক্তার (২১) নামে এক নারী মৃত্যু হয়। আর নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর কংস নদ থেকে তাসকিন (৭) ও নোমান (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সালমা আক্তার উপজেলা আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের নওয়াব আলীর মেয়ে।
শিশু তাসকিন সদর উপজেলার সাতপাই (উল্লাবাড়ি) গ্রামের আল মামুনের ছেলে ও শিশু নোমান পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকেন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব ও পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহত তিন শিশুসহ চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর শিশু জাহাঙ্গীরের (৫) মরদেহ থানা হেফাজতে রয়েছে। তার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এসব ঘটনায় দুই থানাতেই পৃথকভাবে অপমৃত্যুর মামলা হবে।