নিহতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি সেলিম রেজা।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। রোববার সকালে তিনি তার খালাকে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। অপরদিকে নিহত সৈকত গরুর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্নার বাবার বাড়ি এবং সৈকতের বাড়ি একই গ্রামের হওয়ায় তারা মহাসড়কের পার্শ্বে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী একটি কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে স্থানীয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের মরদেহ বাড়ি নিয়ে যায়।
কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। স্থানীয়রা পুলিশকে জানিয়ে নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। তবে ঢাকাগামী বাসটি শনাক্ত করা যায়নি।