শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, সকালে লেগুনা নিয়ে চন্দ্রার উদ্দেশে রওনা দেন রুবেল মোল্লা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
.png)
গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়েছেন চালক। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।