ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ২৬ মে ২০২৪
মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
মোস্তাকিম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোস্তাকিম ভূঁইয়া নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোস্তাকিম চন্ডিপাশা গ্রামের রফিক মেম্বারের ছেলে। সে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ালেখা করতো।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বাইসাইকেলে সুখিয়া বাজারে যাচ্ছিলেন ওই স্কুলছাত্র। এ সময় চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনের পাকুন্দিয়া-কিশোরগঞ্জ পাকাসড়কে পৌঁছলে পেছন দিক থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পাকাসড়কে পড়ে গুরুতর আহত হয় মোস্তাকিম। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোস্তাকিম মারা যায়। 

Advertisement

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো পক্ষেরই অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!