ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ১৩ মে ২০২৪
গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, আহত ২
দুর্ঘটনাকবলিত গাড়ি

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় শের খান নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শের খান ঢাকা মিরপুর-২ এর রূপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে। 

আহতরা হলেন- প্রাইভেটকারচালক সোহেল ও বাসের যাত্রী নড়াইলের লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকার আরোহী শের খান। এ সময় আহত হন আরো দুজন। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক ও হেলপার। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!