ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ২৫ 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১০ মে ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ২৫ 
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার এসআই শামীম হোসেন।

তিনি বলেন, দিনাজপুর থেকে হিলির দিকে ছেড়ে আসা আজমেরী পরিবহনের একটি বাস ডাঙ্গাপাড়া পুলিশ বক্স এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ২৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তবে ঘটনার পরপরই পালিয়েছেন বাসের চালক ও হেলপার।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!