ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৪
বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫
দুর্ঘটনাকবলিত বাস

মাদারীপুরের কালকিনি উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার আমিরিয়া গোপালুপর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নয়জনকে উন্নত চিকিৎসার জন্য  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে মাদারীপুরের উদ্দেশে রওয়ানা দেয় আমানত শাহ পরিবহনের একটি বাস। পথে আমিরিয়া গোপালপুর এলাকায় আসলে পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে বাসটির। এতে আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়। তাদের মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

Advertisement

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাওয়ায় সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!