ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে বাস-ট্রাক্টর সংঘর্ষে চালকসহ আহত ৩

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২৪
মেহেরপুরে বাস-ট্রাক্টর সংঘর্ষে চালকসহ আহত ৩
দুর্ঘটনাকবলিত বাস

মেহেরপুরের গাংনী উপজেলায় বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টর চলকসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চোখতোলা এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।  আহতরা হলেন- ট্রাক্টর চালক মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাবু মিয়া (২৭),গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের ইকতার আলীর ছেলে আব্দুল জলিল (৩৫) এবং একই উপজেলার বাদিয়াপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের নির্মাণ কাজের অংশ হিসেবে ট্রাক্টর দিয়ে সড়কের পাশে মাটি ভরাটের কাজ করছিলেন ট্রাক্টর চালক বাবু মিয়া, শ্রমিক আব্দুল জলিল ও আব্দুস সাত্তার। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টর চালক বাবু, শ্রমিক আব্দুল জলিল ও আব্দুস সাত্তার আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

গাংনী থানার ওসি তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!